1 Answers
Structure Analysis এর Tools: Data Flow Diagram Data Dictionary Structure English Decision Tree Decision Table ডেটা ফ্লো ডায়াগ্রাম (Data Flow Diagram): সিস্টেম বিশ্লেষণের প্রথম ধাপ হলো ডেটা ফ্লো ডায়াগ্রাম। এটির মাধ্যমে সিস্টেমের প্রয়োজনীয় উপাদানগুলো এবং আনুসঙ্গিক পরিবর্তনসমূহ চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়। এটিকে বাবল চার্টও বলা হয়। ডেটা ডিকশোনারি (Data Dictionary): তথ্যপ্রযুক্তিতে ডেটা ডিকশনারি হলো ডেটাবেজ সম্পর্কিত রেফারেন্স তথ্য, স্ট্রাকচার ও ইউজার সমূহের তথ্য সুরক্ষিতভাবে টেবিল ও ভিউসমূহে সংগ্রহিত করাকে ডেটা ডিকশনারি বলে। এতে সাধারণত ইউজারের নাম, ইউজার প্রিভিলিজ (একজন ইউজার কী কী করতে পারবে তা বোঝায়), টেবিলের নাম, ভিউয়ের নাম, সিকুয়েন্স এর নাম এবং ডেটা ডেফিনেশন অন্তর্ভূক্ত থাকে। স্ট্রাকচার্ড ইংলিশ (Structured English): স্ট্রাকচার্ড ইংলিশ হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার কিছু নির্দেশনামূলক word এবং Sentence। যেমন বিভিন্ন প্রোগ্রামিং ভাষায় if, else, elif, except, Exception, as, e, for, while, do, def ব্যবহৃত হয় এবং প্রত্যেকটির আলাদা নির্দেশনা রয়েছে। এ কারণে এই ধরনের বিশেষ ওয়ার্ড, বাক্য, বর্ণ ইত্যাদিকে স্ট্রাকচার্ড ইংলিশ বলে। এই ধরনের স্ট্রাকচার্ড ইংলিশের কমান্ডের মাধ্যমে কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম সিদ্ধান্ত গ্রহণ করে। ডিসিশন টেবিল (Decision Table): ডিসিশন টেবিল কোনো সমস্যার শর্ত ও ক্রিয়াকলাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে। শর্ত বা কন্ডিশন (condition) , ক্রিয়া (Action) এবং নিয়ম (rules) ইত্যাদাি সমন্বয়ে ডিসিশন টেবিল তৈরি হয়। ডিসিশন ট্রি (Decision Tree): ডিসিশন ট্রি এমন একটি টুল যার মাধ্যমে সিস্টেম অ্যানালিস্ট খুব সহজেই সিস্টেম পলিসির লজিক্যাল বিষয়গুলো সহজে উপস্থাপন করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy