1 Answers
অ্যাকালেসিয়া হল একটি বিরল কিন্তু খুবই গুরুতর অবস্থা যা খাদ্যনালীকে ক্ষতিগ্রস্ত করে (অন্ননালী)। এটি দুই লিঙ্গের মানুষকেই এক ভাবে প্রভাবিত করে, আর যদিও এটি যে কোন বয়সে হতে পারে, কিন্তু বিশেষ করে 30-70 বছর বয়সের মানুষজনের মধ্যে বেশী দেখা যায়। অ্যাকালেসিয়ার প্রভাব অনেক বছর পর প্রকাশ পায়। সাধারণত, অন্ননালীর পেশী একবার সংকুচিত আর একবার প্রসারিত হয় (একে পেরিস্টালসিস বলা হয়) পেটের ভিতর খাবার ঠেলে পাঠানোর সময়। খাদ্যনালীর নীচের ভাগটা পেটের সঙ্গে যুক্ত থাকে একটি বৃত্তাকার পেশী ভাল্ব বা কবাটিকা দ্বারা (লোয়ার ইসোফিগাল স্পিঙ্কটার), যা প্রসারিত হয় যাতে খাবার ঢুকতে পারে পেটে। অ্যাকালেসিয়ায়, দুটি পদ্ধতিতেই অসুবিধে দেখা যায়। খাদ্যনালীর পেশি ঠিক ভাবে সংকুচিত ও প্রসারিত হতে পারে না, আর বৃত্তাকার পেশী কবাটিকা প্রসারিত হয় না বা সম্পূর্ণ ভাবে প্রসারিত হতে পারে না, এতে খাবার খাদ্যনালীর নীচের অংশে আটক থেকে যায় ফলে অস্বস্তি বা অসুবিধার উপসর্গ দেখা যায়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy