1 Answers

উপজেলা ও থানা এক নয়। উপজেলা ও থানার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। উপজেলা উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ একক। সাধারণতঃ কয়েকটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন, এবং কয়েটি ইউনিয়ন মিলে একটি উপজেলা গঠিত হয়। উপজেলা স্থানীয় সরকারের মাঠ প্রশাসনের সরবনিম্ন ইউনিট। উপজেলা প্রশাসনের কাজ উপজেলার নির্বাহী কাজ করা ও উন্নয়নমূলক সকল কাজ পরিচালনা করা। উপজেলায় একজন করে নির্বাচিত চেয়ারম্যান ও একজন সাধারন এবং আরেকজন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান থাকেন। উপজেলার প্রধান উপজেলা নির্বাহী অফিসার(UNO)। থানা পুলিশ স্টেশনকে থানা বলা হয়, থানার প্রধান নির্বাহী অফিসার ইনচার্জ(OC) থানা হচ্ছে পুলিশের একটি ইউনিট আর থানার কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা। একটা উপজেলায় কয়েকটা থানা থাকতে পারে।

4240 views Answered

Related Questions

Next steps