1 Answers
পরিকল্পিত অর্থনীতির ধারণা বেশ পুরােনাে নয় । রাশিয়ায় বলশেভিক বিপ্লবের ( ১৯১৭ ) পূর্বে প্রবৃদ্ধি বা আর্থ সামাজিক উন্নয়নের জন্য অর্থনৈতিক পরিকল্পনা কোন দেশে প্রচলিত ছিল না । ১৯১৭ থেকে ১৯২৭ সাল পর্যন্ত সে দেশে ‘ যুদ্ধাবস্থার সাম্যবাদ ’ ( War Communism ) , * ‘ নতুন অর্থনৈতিক কর্মপন্থা ’ ( New Economic Policy ) - এর পরীক্ষামূলক স্তর অতিক্রম করার পর ১৯২৮ সালে সােভিয়েত ইউনিয়নে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার নীলনকশা প্রস্তুত করা হয় এবং ১৯২৮ সাল থেকে প্রচলিত অর্থে ব্যবহূত ‘ পরিকল্পনা বা পরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থার সূত্রপাত হয় । এর পর এই ধারণা ধনতান্ত্রিক ও মিশ্র অর্থনীতিতেও বিকাশ লাভ করে । যেকোন অর্থনীতির বা তার কোন অংশের উন্নয়ন নির্দেশক নীলনকশা ( blue - prints ) প্রণয়ন এবং প্রত্যক্ষ বা পরােক্ষভাবে এর সম্ভাব্য বাস্তবায়নই হচ্ছে পরিকল্পনা । মানুষের জীবনে অভাব অসীম।এই অসীম অভাবের বিপরীতে অভাব পূরণকারী সম্পদ সীমিত।এই অসীম অভাব দুষ্প্রাপ্য সম্পদের দ্বারা পূরণের লক্ষেই অর্থনীতির সৃষ্টি।আর এই প্রক্রিয়া সুষ্টুভাবে সম্পাদন করার জন্য দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা।তাই কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সচেতনভাবে পরিকল্পিত ও প্রণীত আর্থ-সামাজিক কর্মসূচিকে উন্নয়ন পরিকল্পনা বা অর্থনৈতিক পরিকল্পনা বলে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy