1 Answers

অধ্যাপক মার্শাল অর্থনীতিতে ‘ নিম খাজনা ’ ধারণা প্রবর্তন করে রিকার্ডো ও অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ অপেক্ষা খাজনা তত্ত্বকে আরও প্রসারিত করেন ।  নিও - ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ মনে করেন , খাজনা শুধু জমির ক্ষেত্রে প্রযােজ্য নয় , বরং যে কোন উপাদানের আয়ের মধ্যে খাজনার অস্তিত্ব থাকতে পারে । এ ধারণার প্রেক্ষিতে নিম খাজনা ( Quasi - rent ) আলােচিত হয় ।  ●অধ্যাপক মার্শালের মতে , “ মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় , তাই নিম খাজনা ।  ●ডেভিড রিকার্ডোসহ বিভিন্ন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের ধারণা অনুযায়ী জমি থেকে যে “ উদ্বৃত্ত আয় হয় তাই খাজনা ।  ●কিন্তু মার্শাল মত প্রকাশ করেন যে , কেবল জমিই উদ্বৃত্ত আয় সৃষ্টি করে না বরং মানুষের তৈরি উৎপাদনের উপকরণসমূহ ( যেমন — যন্ত্রপাতি , কলকারখানা , দালানকোঠা প্রভৃতিও ) উদ্বৃত্ত আয় সৃষ্টি করতে পারে ।  ●আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক পি . এ . স্যামুয়েলসন ( P. A. Samuelson ) বলেন , “ যে কোন উপকরণের যােগান যদি সাময়িকভাবে স্থির থাকে তাহলে তার আয়কে নিম খাজনা বলা চলে । ” ( The return to any factor in temporarily fixed supply is called a Quasi Rent ) 

6511 views