1 Answers

বাইপোলার ব্যাধি (ইংরেজি: Bipolar disorder) যা পূর্বে বাতিকজনিত অবসাদ নামে পরিচিত ছিল, তা হল একটি মানসিক ব্যাধি যার ফলে অবসাদ ও অস্বাভাবিক রকম খুশির মেজাজ পর্বগুলি ঘটে। খুশির মেজাজটি উল্লেখযোগ্য এবং তা বাতিক বা হাইপোম্যানিয়া নামে পরিচিত, যা নির্ভর করে তার তীব্রতার ওপরে, অথবা সাইকোসিস এর লক্ষণগুলি কাছে কিনা তার ওপরে।মবাতিকের সময় একজন মানুষ অস্বাভাবিক রকম প্রাণশক্তিপূর্ণ, খুশি বা খিটখিটে আচরণ করে বা অনুভব করে। মানুষ প্রায়ই পরিণতি বিবেচনা করা ছাড়াই ভাবনাচিন্তা না করে খারাপ সিদ্ধান্ত নেয়। বাতিকের পর্যায়গুলি চলাকালীন সাধারণত ঘুমের প্রয়োজন কমে যায়। অবসাদের পর্বগুলির সময় কান্নাকাটি, জীবনের প্রতি নেতিবাচক মনোভাব এবং অন্যদের দিকে ভালভাবে চোখে চোখ রেখে না তাকানোর মত ঘটনাগুলি ঘটতে পারে। এই রোগ আছে এমন মানুষদের মধ্যে আত্মহত্যার ঝুঁকি বেশি থাকে, 20 বছর ধরে 6 শতাংশের বেশি, আর 30–40 শতাংশ মানুষ নিজের ক্ষতি করেন। মানসিক স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য সমস্যাগুলি সাধারণভাবে বাইপোলার ব্যাধির সাথে সংশ্লিষ্ট থাকে, যেমন উদ্বেগজনিত ব্যাধি ও নেশার জিনিস ব্যবহারের ব্যাধি। কারণগুলি স্পষ্টভাবে বোঝা যায় না, কিন্তু পরিবেশগত ও জিনগত কারণগুলি উভয়ই একটি ভূমিকা নেয়। ছোটখাটো প্রভাবপূর্ণ অনেক জিন ঝুঁকির জন্য দায়ী। পরিবেশগত ঝুঁকির কারণগুলিতে অন্তর্ভুক্ত আছে শৈশবে নির্যাতন ও দী‌র্ঘকালীন চাপের ইতিহাস। ঝুঁকির প্রায় 85% হল বংশগতির সূত্রে, যার জন্য জেনেটিক্সকে দায়ী করা যায়। অবস্থাটিকে বাইপোলার I ব্যাধি হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যদি কমপক্ষে একটি বাতিকজনিত পর্ব হয়ে থাকে, অবসাদমূলক পর্বগুলি সহ বা ছাড়া, এবং বাইপোলার II ব্যাধি হিসেবে শ্রেণিভুক্ত করা হয়, যদি কমপক্ষে একটি হাইপোম্যানিক পর্ব ঘটে থাকে (কিন্তু কোনো বাতিকজনিত পর্ব ঘটে নি) এবং একটি গুরুতর অবসাদমূলক পর্ব হয়ে থাকে। দী‌র্ঘকাল ধরে কম তীব্র লক্ষণ আছে এমন মানুষদের মধ্যে, সাইক্লোথাইমিক ব্যাধি নির্ণীত হতে পারে। লক্ষণগুলি যদি মাদক বা চিকিৎসাগত সমস্যার কারণে হয়, তাহলে এটাকে আলাদাভাবে শ্রেণিভুক্ত করা হয়। অন্য যে রোগাবস্থাগুলি অনুরূপভাবে প্রকাশ পেতে পারে সেগুলি হল মনোযোগের ঘাটতিজনিত অতিসক্রিয়তার ব্যাধি, ব্যক্তিত্বের ব্যাধি, স্কিৎজোফ্রেনিয়া ও নেশার জিনিস ব্যবহারের ব্যাধি, এছাড়াও বেশ কয়েকটি চিকিৎসাগত রোগাবস্থা। চিকিৎসাগত পরীক্ষার প্রয়োজন নেই রোগনির্ণয়ের জন্য, যদিও অন্য সমস্যাগুলির সম্ভাবনা বাতিল করার জন্য রক্ত পরীক্ষা বা মেডিকাল ইমেজিং করা যেতে পারে।

8952 views Answered

Related Questions

Next steps