2 Answers

ফরজ হোক কিংবা নফল হোক, রোজা রাখার জন্য সেহরি খাওয়া জরুরি নয়; তবে সুন্নাত। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, تسحروا فإن في السحور بركة তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। (বুখারি ১৯২৩) সুতরাং সেহরী না খেলে সুন্নাত আদায় হয় না তবে রোজার কোন ক্ষতি হয় না। রোজা হয়ে যায়। (সহীহ বুখারী ১৯২৩; উমদাতুল কারী ১০/৩০০; রদ্দুল মুহতার ২/৪১৯)

5305 views Answered

সেহেরি খাওয়াটা রোজা রাখার জন্য বাধ্যতামূলক নয়, এটা সুন্নাহ। সেহেরি না করলেও রোজা হয়ে যাবে তবে নিয়্যাত করাটা আবশ্যক। 

5305 views Answered

Related Questions

Next steps