1 Answers

আচ্ছা ভাই মোটা হলেই কি মানুষকে সুন্দর দেখায়? একবার ভেবে দেখুন তো। আপনি চিকন বলে মোটা হতে চাচ্ছেন অথচ যারা একটু বেশি স্বাস্থ‍্যের অধিকারী তারা চায় চিকন হতে। আসলে সুস্বাস্থ্য বলতে মোটা বা চিকন বোঝায় না। রোগমুক্ত কর্মক্ষম দেহই সুস্বাস্থ্য। তবে আপনি যদি খুব বেশি চিকন হয়ে থাকেন তবে অবশ‍্যই ডাক্তারের পরামর্শ নিন। স্বাস্থ‍্য ভালো রাখতে নিজেকে চিন্তা ও টেনশন মুক্ত রাখতে হবে। প্রতিদিনের খাবার প্রতিদিন সময়মতো খেতে হবে। অবশ‍্যই পুষ্টিকর খাবার খেতে হবে। আপনি যদি উঠতি বয়সের হয়ে থাকেন তবে প্রোটিন জাতীয় খাবার বেশি করে খান। নিয়মিত ঘুমান, লক্ষ রাখুন ঘুমের যেন ব‍্যঘাত না ঘটে। নিয়মিত শরীরচর্চা করুন। অলস সময় না কাটিয়ে নিজেকে কাজে ব‍্যস্ত রাখুন। তবে সুস্বাস্থ্যের অধিকারী হবেন।

4669 views Answered

Related Questions

Next steps