1 Answers

আপনি উক্ত খাদ্যকণা গিলে ফেলতে পারেন কিংবা থথুর মত ফেলেও দিতে পারেন। রাসূলুল্লাহ ﷺ বলেছেন, وَمَنْ أَكَلَ فَمَا تَخَلَّلَ فَلْيَلْفِظْ وَمَا لاَكَ بِلِسَانِهِ فَلْيَبْتَلِعْ مَنْ فَعَلَ فَقَدْ أَحْسَنَ وَمَنْ لاَ فَلاَ حَرَجَ খাদ্য গ্রহণের পর যে ব্যাক্তি খিলাল দ্বারা দাঁত হতে খাদ্যকণা বের করে; সে যেন তা ফেলে দেয় এবং জিহবার স্পর্শে যা বের হয়, তা যেন খেয়ে ফেলে। যে ব্যক্তি এরূপ করে সে উত্তম কাজ করে এবং যে এরূপ করে না তাতে কোন ক্ষতি নেই। (আবু দাউদ ৩৫)

4229 views Answered

Next steps