1 Answers

জবাব: যে সমস্ত কাজে দুনিয়া, আখেরাত ও স্বাস্থ্যগত কোনো উপকার নেই, ঐ সমস্ত অনর্থক কাজে সময় ব্যয় করা শরীয়তে নিষেধ।  (আল বাহরুর রায়েক-৮/১৮৯, ফাতাওয়া শামী-৬/৩৯৫) সুতরাং এন্ড্রয়েড ফোনে লুডু অথবা তাশ খেলায় কোনো ধরণের উপকারিতা না থাকায় তা নাজায়েয। আবু হুরাইরা রাযি. বলেন, রাসূল্লাহ ﷺ বলেছেন,   من حُسنِ إسلام المرءِ تركُهُ ما لا يعنيه একজন ব্যক্তির ইসলামের পরিপূর্ণতার একটি লক্ষণ হল যে, তার জন্য জরুরী নয় এমন কাজ সে ত্যাগ করে। (জামে তিরমিযী ২২৩৯)

9609 views Answered

Related Questions

Next steps