1 Answers

অন্য বেগানা নারীর মতই ভাবীর সঙ্গে পর্দা করা ফরজ। হাদিস শরিফে এসেছে, উকবাহ ইবনু আমির রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ তোমরা (মাহরাম নয় এমন) নারীদের নিকট গমণ করা পরিত্যাগ কর। জনৈক আনসারী ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ্! দেবর সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, দেবর তো মৃত্যু সমতুল্য। (বুখারী ৫২৩২ মুসলিম ৫৫৬৭) সুতরাং আল্লাহকে ভয় করুন। উক্ত পরিবেশে যথাসাধ্য পর্দা ও শালীনতা রক্ষার ব্যাপারে সচেষ্ট থাকুন। আল্লাহ তাআলা বলেন, فَاتَّقُوا اللَّهَ مَا اسْتَطَعْتُمْ তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় কর। (সূরা তাগাবুন ১৬)

8423 views Answered

Related Questions

Next steps