1 Answers

যে সকল কারণে সাহু সিজদা দিতে হয় তাহল, নামাজের মধ্যে কোন ফরজ বা ওয়াজিব আদায়ে বিলম্ব হলে। কোন ফরজ দুইবার আদায় হলে। নামাজের মধ্যে কোন ফরজ আগ-পর করে ফেললে। কোন একটি বা কয়েকটি ওয়াজিব বাদ পড়লে। কোন ওয়াজিব পরিবর্তন করলে। (নাজমুল ফাতাওয়া ২/৪৫৪) সাহু সিজদা করার উত্তম পদ্ধতি হল, শেষ রাকআতে তাশাহহুদ (আত্তাহিয়্যাতু…) পড়ে ডান দিকে সালাম ফিরাবে, তারপর নিয়ম মত দুটো সিজদা করে আবার তাশাহহুদ, দরূদ ও দুআয়ে মাছুরা পড়ে উভয় দিকে সালাম ফিরিয়ে নামায শেষ করবে। হাদিস শরিফে এসেছে, عن علقمة: أن عبد الله سجد سجدتي السهو بعد السلام، وذكر أن النبي ﷺ فعله আলকামা থেকে বর্ণিত, আবদুল্লাহ ইবনে মাসউদ রাযি. সাহু সিজদা সালামের পরে করেছেন এবং উল্লেখ করেছেন, নবী ﷺ এরূপ করেছেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা ৪৪৭৫)

8417 views Answered

Next steps