2 Answers
হিউয়েন-সাং সাত শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। তিনি ভারত ও বাংলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ লিখে গেছেন। এই বিখ্যাত বৌদ্ধ শাস্ত্রজ্ঞের নামের সঠিক উচ্চারণ সম্ভবত জুয়ানজ্যাং এবং তা হুয়ান-সাং হিসেবেও লেখা যায়। ৬০৩ খ্রিস্টাব্দে হেনান প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তাঁর বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। বাল্যকাল থেকেই তিনি ধর্মগ্রন্থ, বিশেষ করে চৈনিক ধ্রুপদী গ্রন্থসমূহ ও প্রাচীন জ্ঞানী লোকদের লেখা পাঠে আগ্রহী হন। লুওইয়াং নগরে অবস্থানকালে হিউয়েন-সাং মাত্র তেরো বছর বয়সে বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ে প্রবেশ করেন। সুই রাজবংশের পতন-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে তিনি সিচুয়ানের (জিচুয়ান) জিংদু-তে চলে যান এবং সেখানে বিশ বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। এরপর থেকে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে সমগ্র চীন ভ্রমণ করেন। অবশেষে তিনি তাং সম্রাট তাইজং-এর শান্তিপূর্ণ শাসনাধীন চ্যাংগান-এ পৌঁছান। এখানে এসেই হিউয়েন-সাং-এর ভারত ভ্রমণের অভিপ্রায় জাগ্রত হয়। ফা-হিয়েন-এর ভারত ভ্রমণ সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং তিনিও চীনে পৌঁছানো বৌদ্ধ ধর্মশাস্ত্রের অসম্পূর্ণতা ও ভুলব্যাখ্যা সম্পর্কে অবহিত ছিলেন।
হিউয়েন-সাং হিউয়েন-সাং সাত শতকের চৈনিক বৌদ্ধ তীর্থযাত্রী। তিনি ভারত ও বাংলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিবরণ লিখে গেছেন। এই বিখ্যাত বৌদ্ধ শাস্ত্রজ্ঞের নামের সঠিক উচ্চারণ সম্ভবত জুয়ানজ্যাং এবং তা হুয়ান-সাং হিসেবেও লেখা যায়। ৬০৩ খ্রিস্টাব্দে হেনান প্রদেশে তিনি জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তাঁর বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিক প্রতিভার পরিচয় পাওয়া যায়। বাল্যকাল থেকেই তিনি ধর্মগ্রন্থ, বিশেষ করে চৈনিক ধ্রুপদী গ্রন্থসমূহ ও প্রাচীন জ্ঞানী লোকদের লেখা পাঠে আগ্রহী হন। লুওইয়াং নগরে অবস্থানকালে হিউয়েন-সাং মাত্র তেরো বছর বয়সে বৌদ্ধ ভিক্ষু সম্প্রদায়ে প্রবেশ করেন। সুই রাজবংশের পতন-পরবর্তী রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে তিনি সিচুয়ানের (জিচুয়ান) জিংদু-তে চলে যান এবং সেখানে বিশ বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করেন। এরপর থেকে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থের সন্ধানে সমগ্র চীন ভ্রমণ করেন। অবশেষে তিনি তাং সম্রাট তাইজং-এর শান্তিপূর্ণ শাসনাধীন চ্যাংগান-এ পৌঁছান। এখানে এসেই হিউয়েন-সাং-এর ভারত ভ্রমণের অভিপ্রায় জাগ্রত হয়। ফা-হিয়েন-এর ভারত ভ্রমণ সম্পর্কে তিনি অবহিত ছিলেন এবং তিনিও চীনে পৌঁছানো বৌদ্ধ ধর্মশাস্ত্রের অসম্পূর্ণতা ও ভুলব্যাখ্যা সম্পর্কে অবহিত ছিলেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy