1 Answers
শীতকালে পা সুরক্ষিত রাখা অনেক সহজ, কিন্তু গরম কাল আসা মানেই ধুলো বালির চক্করে পা বেচারা নির্জীব হয়ে পড়ে। কিন্তু পরিষ্কার আর সুরক্ষিত তো রাখতেই হবে। তাই আপনাদের জন্য কিছু টিপস দেয়া হল। ১. গরমকালে পায়ে সব থেকে বেশি ঘাম হয়। আর এই ঘাম থেকেই ধূলোবালি পায়ে আটকে যায়। এই কারণে প্রতিদিন অন্তত ১৫ মিনিট পা ধুতে ভুলবেন না। ২. প্রতিদিন শোবার আগে মশ্চারাইজার বা ফুট ক্রিম পায়ে লাগান। কিন্তু পায়ের আঙুলের মাঝখানে খুব বেশি পরিমাণে মশ্চারাইজার লাগাবেন না। এতে সংক্রমণের আশঙ্কা থাকে। ৩. পা ঢাকা জুতো পরুণ। তবে যদি কখনও খোলা জুতো পরেন তবে পায়ে সান্সক্রিম লাগাতে ভুলবেন না। ৪. জুতো কেনার সময় আরামের কথা খেয়াল রাখবেন। এমন জুতো পরবেন যা পড়লে পায়ে আরাম অনুভূত হবে। নরম জুতাও কেনা যেতে পারে। ৫. রাতে শোবার আগে নারকেল তেল মেখেও শুতে পারেন। তবে নারকেল তেল মাখলে অবশ্যই সুতির মোজা পরে শোবেন। এতে পায়ের চামড়া নরম থাকবে। ৬. সিয়া বাটার পায়ে লাগাতে পারেন। এটি পা ফাটার হাত থেকে বাঁচায়। উষ্ণ গরম জলে পা ধুয়ে সিয়া বাটার লাগালে উপকার পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy