1 Answers

যে স্বরগুলির উচ্চারণের সময় জিহ্বা সামনের দিকে থাকে, তাদের সম্মুখ স্বর বলে। এগুলি উচ্চারণ করার সময় আমাদের ওষ্ঠদ্বয় প্রসারিত হয়, অর্থাৎ ওষ্ঠপ্রান্ত দুটি পরস্পর থেকে দূরে যায়। সোজা ভাষায় বললে মুখছিদ্র আড়াআড়ি ভাবে বড়ো হয়। এ স্বরটি উচ্চারণ করে দেখলেই ব‍্যাপারটা বোঝা যাবে। এই কারণে এদের প্রসারিত স্বর‌ও বলে।

7603 views Answered

Next steps