1 Answers

যে সব বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে, তাদের ক্রিয়া-বিশেষণ বা ক্রিয়ার বিশেষণ বলে। ক্রিয়া কী ভাবে ঘটছে, তা বুঝিয়ে দেওয়া ক্রিয়াবিশেষণের কাজ। অনেক ক্ষেত্রে ক্রিয়া সংঘটনের স্থান-কাল‌ও ক্রিয়াবিশেষণ রূপে কাজ করে।  ক্রিয়াবিশেষণের উদাহরণ :  ১: গাড়িটি জোরে ছুটছে। ২: আমি প্রথমে এসেছি। ৩: তারা ক্রমশ এগিয়ে যাচ্ছে। ৪ : লোকটি হেঁটে হেঁটে আসছে। ৫: কাজটি সহজে করা যাবে না। ৬: তুমি আদপেই কিছু জানো না। উপরের উদাহরণ‌গুলিতে জোরে, প্রথমে, ক্রমশ, হেঁটে হেঁটে, সহজে, আদপেই পদগুলি ক্রিয়াবিশেষণ।

3853 views Answered

Next steps