1 Answers
কর্তা যখন কোনো বস্তুকে ক্রিয়া সম্পাদনের যন্ত্র হিসেবে ব্যবহার করে তখন সেই বস্তুকে বলে যন্ত্রাত্মক করণ। উদাহরণ: ছুরি দিয়ে ফল কাটছি। চামচ দিয়ে ভাত খাবো। কৃষক লাঙল দিয়ে মাটি চষে। আমরা চোখ দিয়ে দেখি।(দেহের অঙ্গও যন্ত্র) মনে রাখতে হবে: বস্তু হলেই যন্ত্রাত্মক করণ হবে, এমন কোনো কথা নেই। বস্তুটিকে যন্ত্র হিসেবে ব্যবহার করতে হবে। যেমন: টাকায় সব হয়। এখানে টাকা করণ হলেও যন্ত্রাত্মক করণ নয়। কেন না, টাকার বস্তুমূল্য কোনো কাজে লাগে না, কাজে লাগে তার বিনিময়-মূল্যটি। অবশ্য একশো টাকার একটা নোট দিয়ে কেউ যদি মাছি তাড়ায় তাহলে টাকাও যন্ত্র হতে পারে।
7551 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy