1 Answers
জাতীয়তাবাদ একটি আদর্শ, যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয়, এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়। এখন বাঙ্গালী জাতীয়তাবাদ বিচার করা হয় সাধারণত বাঙালির ইতিহাস-ঐতিহ্য বিশেষত ভাষা এবং সংস্কৃতির উপর নির্ভর করে। ৪৭ এর পরে এসে রাজনৈতিকভাবেও বেশ কিছু প্রভাব সৃষ্টি হয়েছে। কখন বাঙালি থেকে বাংলাদেশী জাতীয়তাবাদের বিবর্তন ঘটেছে। তবে বাঙালি জাতীয়তাবাদ উল্লেখ করতে গেলে পশ্চিমবঙ্গ পূর্ব বঙ্গ দুইটা ধরেই কথা বলতে হবে। আর্য পূর্ব যুগে নেগ্রিটো ,অস্ট্রিক ,দ্রাবিড় এবং মঙ্গোলীয় মিশেলে অনার্য রক্তধারা থেকে বাঙালি জাতির সৃষ্টি। পরবর্তীতে বহিরাগত বহুদেশের শাসকরা এসে বাংলাকে শাসন ও শোষণ করেছে, প্রবেশ করেছেন নানা রকম সংস্কৃতি, কিন্তু এসবের মাঝেও বাঙালির নিজস্ব সংস্কৃতি উজ্জ্বলতর। আছে সংস্কৃতির উপর দাঁড়িয়েই বাঙালি জাতীয়তাবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy