1 Answers

ভাষা আন্দোলনের পরবর্তী সময়ে ১৯৫৪ সালে তৎকালীন পাকিস্তানে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের মাধ্যমেই বাঙালি জাতিয়তাবাদের প্রথম বিজয় সূচিত হয়। ১৯৫৪ সালের এই নির্বাচনের মাধ্যমেই পাকিস্তানের তদানীন্তন মুসলিমলীগের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাংলার অধিকার সচেতন জনতা যুক্তফ্রন্টের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলে এবং বাংলার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়।

3988 views Answered

Next steps