1 Answers
আবু বকর আব্দুল কাহির ইবনে ইবনে আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ ইবনে আল জুরজানি (১০০৮-১০৭৮ বা ১০৮১ খ্রিঃ [৪০০ – ৪৭১ বা ৪৭৪ হিজরি]) যিনি নুহওয়া (ব্যকরনবীদ) নামে পরিচিত। তিনি ছিলেন আরবি ভাষার ইরানী প্রখ্যাত ব্যকরনবীদ। যিনি সংক্ষিপ্ত ভাবে আল জুরজানি নামে অধিক পরিচিত। নাম ও পরিচয়: আল জুরজানির নাম আবু বকর আব্দুল কাহির, উপনাম আবুল বারাকাত। তার পিতার নাম ছিলো আব্দুর রহমান ইবনে মুহাম্মাদ। আল জুরজানি তিনি তাবারিস্তানের অন্তর্গত জুরজানে জন্ম গ্রহণ করেন। তিনি তার জন্মস্থান জুরজানি নামে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করেন। শিক্ষা-দীক্ষা: আব্দুল কাহির আল জুরজানি তার জন্মস্থান জুরজানেই অবস্থান করে শুধুমাত্র বিখ্যাত আবু আলি ফারেসি ভাগিনা মুহাম্মাদ ইবনে হুসাইন আন নাহবী-র নিকট জ্ঞান অর্জন করেন। রচনাবলী: তিনি বহু কিতাবাদী রচনা করেন। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য হল- ১.ইযাজুল কুরআন ২.তাফসীরুল জুরজানী ৩.দালায়িলুল ইযাজ ৪.আল উমদাহ ৫.মিয়াতু আমেল ৬.আসারুল বালাগাত। মৃত্যু: আল জুরজানি ৪৭১ মতান্তরে ৪৭৪ হিজরীতে পরোলোক গমন করেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy