1 Answers
কাসিম ইবনে মুহাম্মাদ (আরবি: قاسم بن محمد) ছিলেন মুহাম্মদ এবং খাদিজা বিনতু খুওয়াইলিদ এর সন্তান। তিনি তার দ্বিতীয় জন্মদিনের আগে ৬০৫ খ্রিষ্টাব্দ মারা যান এবং তিনি সৌদি আরবের মক্কার জান্নাতুল মওলা কবরস্থান সমাহিত আছেন। তিনি ছিলেন মুহাম্মাদের প্রথম সন্তান। এজন্য নবী মুহাম্মদের উপনাম বা কুনিয়া ছিল আ’বুল কাসিম। নবুওয়াতের পূর্বে কাসিম জন্মগ্রহণ করেন এবং বাল্যকালে মক্কায় তার মৃত্যু হয়। যুবায়ের ইবনে বাক্কা সনদসহ বণর্না করেন যে, বিবি খাদিজার গর্ভে কাসিম জন্মগ্রহণ করে এবং চলাফিরা করতে পারে এমন বয়স পযর্ন্ত জীবিত ছিলো। কাতাদা এই মত সমর্থন করেন। ইবনে সাদ, মুহাম্মাদ ইবনে জুবায়র ইবনে মুতঈম প্রমুখ বলেন যে কাসিম দুই বৎসর বয়সে মারা যায়। ইবনে মাজা ও অন্যান্যসূত্রে প্রকাশ কাসিমের মৃত্যুর পর খাদিজা বলেন, “হে আল্লাহর রাসূল! আমি দুগ্ধবতী জননী, কাসিমকে যদি আল্লাহ তা’আলা দুগ্ধপান শেষ করা পযর্ন্ত জীবিত রাখতেন তবে কতই না ভাল হত।” নবী মুহাম্মদ বলেন, “জান্নাতেই তাহার দুগ্ধপান শেষ হবে।” পূর্ববর্তী মনীষীরা কাসিমকে সাহাবীদের মধ্যে অর্ন্তভুক্ত করেননি। ইমাম বুখারী তাঁর তারীখুল আওসাত গ্রন্থে উল্লেখ করেন যে, কাসিম ইসলামর্পূব যুগেই মারা যান।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy