1 Answers
গৌতম গুলাটি (জন্ম: ২৭ নভেম্বর ১৯৮৭) হলো ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি স্টার প্লাস-এ প্রচারিত দিয়া অর বাতি হাম নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। এরপর তিনি কালারস-এ প্রচারিত বিগ বস ৮-এ প্রতিযোগী হিসেবে প্রবেশ করে, যেখানে তিনি বিজয়ী নির্বাচিত হন। তিনি রাকেশ মেহতার স্বল্পদৈর্ঘ্যের ছবি ডারপোক-এ অভিনয় করেন, যেটি ৬৭তম কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়। সেখানে তিনি ২৮ বছরের এক অস্থির যুবকের চরিত্রে অভিনয় করেছেন। তিনি সিদ্ধার্থ- দ্য বুদ্ধ নামক ছবিতেও অভিনয় করেছেন, যেখানে তিনি দেবদত্তের চরিত্রে অভিনয় করেছেন। সেই সাথে তিনি ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীন-এর জীবনীমূলক ছবি আজহার (চলচ্চিত্র)-এ ক্রিকেটার রবি শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। কনিকা কাপুরের গান টেডি বেয়ার-এর সঙ্গীত ভিডিওতেও তাকে দেখা গেছ, যে ভিডিওটি সাক্ষী সাল্ভে-এর বই দ্য বিগ ইন্ডিয়ান ওয়েডিং এর প্রচারণার জন্য তৈরি করা হয়েছিল।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy