1 Answers
আমি নাস্তিকতা ছেড়েছি গত বছর। কারণ কী? আসলে আমি ইসলাম সম্পর্কে ভ্রান্ত ধারণা পোষণ করতাম। মনে করতাম এ ধর্ম সহিংসতাপূর্ণ, মানবতাবিরোধী ও নারী-অধিকারবিরোধী। সে কারণে আমি গর্ব-ভরে বলতাম যে আমি একজন প্রাক্তন-মুসলিম। কিন্তু হঠাৎ করে মাথায় বাজ পড়ল যখন জানতে পারলাম যে অনেক ধারণাই ইসলাম ধর্মের নীতির বিরুদ্ধে যায়। আমি মনে করতাম জিহাদ মানে খুনখারাবি, সহিংসতা, জঙ্গি, ফিৎ্না-ফাসাদ, মারামারি। কিন্তু জিহাদ-এর আসল ব্যাখ্যা আমার ধারণার চেয়ে ১০০% না, একেবারে ১১১% আলাদা। কোনো মিল নেই। এমনকি ইসলামের কোনো আইন-ই মানবতাবিরোধী না। এমনকী নারী-অধিকারের বিরোধী-ও না। আবার হযরত মুহাম্মাদ সা: নিরক্ষর (কিন্তু শিক্ষিত ও প্রজ্ঞাবান) ছিলেন। তাই আমি এক নিরক্ষরের ইসলাম প্রচার করাকে বুলশিট মনে করতাম (নাউযুবিল্লাহ্)। অর্থাৎ আমার ধারণা সম্পূর্ণরূপে ভুল ছিল। একেবারে ভূল! আমি আগে নাস্তিক হয়ে গর্বে নাচতাম। সালমান রুশদী, তসলিমা নাসরিন, হুমায়ুন আজাদ, মারিয়াম নামাযি, সারাহ হাইদার (Sarah Haider), মুহাম্মাদ সাঈদ —এমন নাস্তিকদের বিভিন্ন কথা দ্বারা প্রভাবিত হয়ে নাস্তিক হয়ে গিয়েছিলাম। আমি একেবারে লজ্জিত বোধ করছি যে এমন মানুষদের দ্বারা প্রভাবিত হয়ে নাস্তিক হয়েছিলাম। একটা আয়াত উল্লেখ করি— আপনার নিকট আহলে-কিতাবরা আবেদন জানায় যে, আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব অবতীর্ণ করিয়ে নিয়ে আসুন। বস্তুতঃ এরা মূসার কাছে এর চেয়েও বড় জিনিস চেয়েছে। বলেছে, একেবারে সামনাসামনিভাবে আমাদের আল্লাহকে দেখিয়ে দাও। অতএব, তাদের উপর বজ্রপাত হয়েছে তাদের পাপের দরুন; অতঃপর তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ-নিদর্শন প্রকাশিত হবার পরেও তারা গো-বৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছিল; তাও আমি ক্ষমা করে দিয়েছিলাম এবং আমি মূসাকে প্রকৃষ্ট প্রভাব দান করেছিলাম। [ সুরা নিসা ৪:১৫৩ ] The people of the Book ask thee to cause a book to descend to them from heaven: Indeed they asked Moses for an even greater (miracle), for they said: Show us Allah in public, but they were dazed for their presumption, with thunder and lightning. Yet they worshipped the calf even after clear signs had come to them; even so we forgave them; and gave Moses manifest proofs of authority.
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy