1 Answers

সুস্থ থাকার জন্য কিডনি ভালো রাখা খুবই জরুরি। কিডনি শরীর থেকে বিষাক্ত ও অপ্রয়োজনীয় পদার্থ ছেঁকে বের করে দেয়।তাই কিডনি ভালো না থাকলে আপনি সুস্থ জীবনযাপন করতে পারবেন না। কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা সবই কষ্টদায়ক। তাই যে কোনো রোগ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে রোগ সম্পর্কে জানা ও সচেতন থাকা। কিডনি শরীর থেকে বিষাক্ত পদার্থ ছেঁকে বের করে দেয়। তাই কিডনিকে সুস্থ রাখা জরুরি। না হলে কিডনি ফেইলিউর, কিডনি ক্যানসারসহ বিভিন্ন সমস্যা হতে পারে। কিডনি ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, লবণ ও চিনি পরিমিত পরিমাণে খাওয়া, ব্যায়াম করা জরুরি। তবে দুটি ঘরোয়া উপাদানে তৈরি একটি পানীয় কিডনি ভালো রাখবে। এই উপাদান দুটি হলো পানি ও ধনেপাতা। এই পানীয়টির তথ্য দিয়েছে স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ডেমিক। উপকরণ এক মুঠো ধনেপাতা ও তিন গ্লাস পানি। প্রণালী একটি পাতিলে পানি নিয়ে ও এক মুঠো ধনেপাতা নিয়ে সিদ্ধ করুন। ১০ মিনিট পর চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করুন। এবার পানীয়টি ছেঁকে পান করুন। প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করবে। প্রতিদিন অন্তত এক কাপ এই পানীয়টি পান করুন। তবে কোনো খাবার খাওয়া যদি আপনার নিষেধ থাকে তবে চিকিৎসকের পরামর্শ নিন। (তথ্যসুত্রঃ যুগান্তর দৈনিক পত্রিকা,অনলাইন সংস্করণ, লাইফ স্টাইল ডেস্ক) 

6147 views Answered

Related Questions

Next steps