1 Answers
১. ভিটামিন ই অয়েল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল। ২. ভিটামিন ই অয়েল ব্যবহারে নতুন চুল গজায়। মাথার যে অংশে চুল কমে যাচ্ছে সেখানে এই তেল ম্যাসাজ করুন। ৩. ভিটামিন ই অয়েল চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে। যেভাবে ব্যবহার করবেন ১. নারকেল তেলের সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে চুলের আগা থেকে গোড়ায় ম্যাসাজ করুন। পরিদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। ২. একটি কলা চটকে নিন। ৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে গোড়ায় ম্যাসাজ করুন। ।১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ৩. অ্যালোভেরা জেল ব্লেন্ড করে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এর পর ধুয়ে শ্যাম্পু করে নিন। ৪. এছাড়া ভিটামিন ই ক্যাপসুলের তেল চুলের গোড়ায় ম্যাসেজ করে সারারাত রেখে পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন। ফার্মেসীতে গেলে ইক্যাপ বললেই দিবে। 400 এবং 200 mg অাছে। 400 টা কমলা অার 200 টা সবুজ। 200 র প্রতিটা 5 টাকা করে পরতে পারে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy