1 Answers
প্রথমে স্বাধীনতা স্বাধীনতা মানে হচ্ছে পরাধীন নয়। এর মানে দাড়াচ্ছে নিজের মত করে বাচা। নিজের ভাল মন্দ সব কিছু নিজের কাছে। যেমন আমরা উদাহরণ দেই পাখিরা স্বাধীন। তারা মুক্ত আকাশে ইচ্ছে মত ঘুরে বেড়ায়। এটা আমরা উদাহরণ হিসেবে বলে থাকি। তবে স্বাধীনতার আসল মানে কি সেটা আমার ছোট্ট এই জীবনে যতটুকু বুঝেছি সেটা হচ্ছে, আপনি আপনার কাজের ব্যাপারে নিজের ইচ্ছেকে গুরুত্ব দিন। আপনার ইচ্ছে কে সবার সামনে প্রকাশ করুন নির্ভয়ে। আমার কাছে স্বাধীনতা মানে মুক্তি। না ভবঘুরে নয়। তবে খোলা আকাশের মত। কোন নিয়মে বাধা নয়। এবার দায়িত্ববোধ অনেক গভীর বিষয়। কিভাবে উত্তর দেই। দায়িত্ব বলতে আমরা সাধারণত নিজের উপর অর্পিত কাজ কে বুঝায়। বলা যায় যে, আপনার উপর যে সব কাজের ভার রয়েছে সেগুলো সম্পন্ন করাটাই আপনার দায়িত্ব। এভাবে হয়ত আমি সঠিক ভাবে বুঝিয়ে বলতে পারব না। তবে আমি আমার জব দিয়ে বুঝিয়ে দিচ্ছি। আমার বস আমাকে গত মাসে একটি কাজ দিয়ে বলেছেন এটি যেন দু মাসে মধ্যে শেষ করা হয়। এটা আমার দায়িত্ব কিভাবে শেষ করব আমি। তিনি আমাকে কাজ দিয়েছেন এবং তার দায়িত্ব শেষ। এখন আমার কাজ হচ্ছে কিভাবে এটা শেষ হবে সেটা নির্নয় করা। তো আমি সেভাবেই কাজ ভাগ করে কাজটি শেষ করেছি। স্বাধীনতা ও দায়িত্ববোধের সম্পর্ক - দুটো একটি অপরটির পরিপূরক। যেমন ধরুন কোন স্বাধীন দেশের যেসব মানুষ রয়েছেন তাদের দায়িত্ব কিভাবে তারা এই স্বাধীনতা ধরে রাখবেন। আরও ছোট পরিসরে বলি। আমার বস কাজ দিয়ে আমার স্বাধীনতা দিয়েছেন আমি যেভাবে খুশি করতে পারি। কিন্তু তার মানে এই নয় যে এটা আমি যেমন খুশি তেমন সাজোর মত করে কবর। একটা প্রসেস এর মধ্য দিয়ে সঠিক সময় ঠিক ভাবে শেষ করাটাই হচ্ছে আমার দায়িত্ব। প্রতিটি মানুষ স্বাধীন তবে তাদের কিছু দায়িত্বও আছে। মা বাবার প্রতি। সন্তানের প্রতি। পরিবারের প্রতি। সমাজ দেশের প্রতি। মানুষ স্বাধীন তবে দায়িত্ববোধ সহ। ভাল থাকুন, সুস্থ থাকুন। নিরাপদে থাকুন। চারপাশ পরিস্কার রাখুন। গাছ লাগান। হাসতে থাকুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy