2 Answers
মাওলানা (مولانا একটি সম্মানসূচক উপাধি যা মুসলিম ধর্মীয় নেতার নামের শুরুতে যুক্ত করা হয়। যেমন হযরত হাসান বসরী রাহ. এর নামের শুরুতেমাওলানাযুক্ত করা হতো। মূলত মধ্য এশিয়া ও ভারত উপমহাদেশে মাদ্রাসা বা দারুল উলুম বা কোনো ইসলামি পন্ডিতের অধীনে পড়াশোনা করা স্নাতকোত্তর পাশ ব্যক্তিকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। মাওলানা শব্দের বিশ্লেষণ শব্দটি মূলত দুটি শব্দ (তথাঃ مولا+نا) যোগে গঠিত।‘মাওলা’ শব্দের প্রায় ৩০টি অর্থ রয়েছে। যেমন: •প্রভূ •বন্ধু •সাহায্যকারী •মনিব •দাস •চাচাতো ভাই •প্রতিনিধি •অভিভাবক •নিকটবর্তী •আত্মীয় •নেতা •গুরু •প্রতিপালক •সর্দার •প্রেমিক •প্রতিবেশী •আনুগত্য •প্রার্থনা •নীরবতা •ইবাদত •দণ্ডায়মান •জাহান্নাম ইত্যাদি। পবিত্র কুরআন শরিফে প্রায় ৪টি অর্থে মাওলা শব্দটি ব্যবহৃত হয়েছে। যেমন: ১.সূরা বাকারার ২৮৫ নাম্বার আয়াতে বলা হয়েছে: ﺍﻧﺖ ﻣﻮﻻﻧﺎ ﻓﺎﻧﺼﺮﻧﺎ ﻋﻠﻰ ﺍﻟﻘﻮﻡ ﺍﻟﻜﺎﻓﺮﻳﻦ’ এখানে শব্দটি অভিভাবক অর্থে ব্যবহৃত হয়েছে। ২.সূরা হাদীদের ১৫ নাম্বার আয়াতে বলা হয়েছে: ﻓَﺎﻟْﻴَﻮْﻡَ ﻟَﺎ ﻳُﺆْﺧَﺬُ ﻣِﻨﻜُﻢْ ﻓِﺪْﻳَﺔٌ ﻭَﻟَﺎ ﻣِﻦَ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُﻭﺍ ﻣَﺄْﻭَﺍﻛُﻢُ ﺍﻟﻨَّﺎﺭُ ﻫِﻲَ ﻣَﻮْﻟَﺎﻛُﻢْ ﻭَﺑِﺌْﺲَ ﺍﻟْﻤَﺼِﻴﺮُ এখানে শব্দটি আবাস্থল অর্থে ব্যবহৃত হয়েছে। ৩.সূরা মুহাম্মাদের ১১নাম্বার আয়াতে বলা হয়েছে: ذلك بأن الله مولى الذين ..آمنوا. এখানে শব্দটি বন্ধু অর্থে ব্যবহৃত হয়েছে। ৪.সূরা তাহরীমের ৪নাম্বার আয়াতে বলা হয়েছে: والله مولاكم... এখানে সহযোগী অর্থে ব্যবহৃত হয়েছে। আর তাছাড়া উর্দু ভাষায় মাওলানা শব্দটি উস্তাদ ও আলেমে দ্বীন অর্থেও ব্যবহৃত হয়। আমরা যেহেতু এই শব্দের ব্যবহার উর্দুভাষীদের থেকে পেয়েছি, তাই সাধারণত মাওলানা দ্বারা এই দুই অর্থই উদ্দেশ্য করা হয়ে থাকে।
ইসলামের উপর ভিত্তি করে যিনি স্নাতক ড্রিগ্রি অর্জন করেছেন তাকে আমরা মওলানা বলে চিনি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy