1 Answers

তৌহিদ হৃদয় (জন্ম: ৪ ডিসেম্বর ২০০০) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ১৩ ই অক্টোবর ২০১৭ সালে ২০১৭–১৮ জাতীয় ক্রিকেট লিগে রাজশাহী বিভাগ ক্রিকেট দলের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। ডিসেম্বর ২০১৭ সালে তাকে ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে জায়গা দেওয়া হয়েছিল। তিনি ৫ ফেব্রুয়ারি ২০১৮ সালে ২০১৭-১৮ ঢাকা প্রিমিয়ার বিভাগ ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেছিলেন। অক্টোবর ২০১৮ সালে তিনি ২০১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগের খসড়া তালিকা অনুসরণ করে সিলেট সিক্সার্স দলে জায়গা পেয়েছিলেন। তিনি ৬ জানুয়ারী ২০১৯ সালে ২০১৮-১৯ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আত্মপ্রকাশ করেছিলেন। 

4865 views