1 Answers

শেখ হাসিনাকে চেনেন? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। মমতা ব্যানার্জিকে? পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি হয়তো মনে মনে ভেবে বসেছেন যে আমি এখন মহীয়সী নারীদের অর্জনের খাতা খুলে ধরব। কিন্তু আসলে তা নয়। ওপরের কথাগুলো প্রথমে বলার কারণ, ভারতবর্ষ (হয়তো পৃথিবীর আরও অনেক অঞ্চলও) পুরুষতান্ত্রিকতার শেকলে আটকা পড়ে আছে। আর এই মানসিক ও সামাজিক সীমাবদ্ধতার কারণেই এধরণের প্রশ্ন আমাদের মনে কীভাবে কীভাবে যেন চলে আস। বেশি কিছু না বলে আমার কিছুদিন আগের একটা ছোট্ট লেখা দিলাম এখানে। আশাকরি উত্তর পেয়ে যাবেন। আমরা সমতা প্রত্যাশা করি যদিও নিজেরাই বৈষম্যের দেয়ালে নিজেদের আবদ্ধ রাখি। এই পৃথিবীতে পুরোপুরি সমতা আনা কখনোই হয়তো সম্ভব নয়। তবু কিছু করণীয় আমরা চর্চা করতে পারি। সে হিসেবে, একজন মেয়ের উচিত উপার্জন এবং বিল পরিশোধের অভ্যাস গড়ে তোলা। একজন ছেলের উচিত রান্নার ভালো ভালো কৌশল রপ্ত করা। একজন নারীকে তার অধিকার সম্পর্কে সচেতন ও প্রতিবাদী হতে হবে। একজন পুরুষের গোপনীয়তা (প্রাইভেসি) ও আত্মসম্মানবোধ থাকা খুবই গুরুত্বপূর্ণ। একজন মেয়েরও উচিত পছন্দের মানুষটিকে ভালোবাসার কথা আগে গিয়ে বলা। একজন ছেলেরও লজ্জা থাকা দরকার। আমাদের আসলে মানুষ হওয়া উচিত। কিন্তু আমরা নারী কিংবা পুরুষ হতে ব্যস্ত।

7093 views Answered

Next steps