1 Answers

ব্যবহার্য প্রসাধনী থেকেও অ্যালার্জী হতে পারে। প্রসাধনীজনিত প্রদাহ মূলত তিন ধরনের। ১. প্রাথমিক উত্তেজনাপ্রসূত ২. সালোক সংবেদনজনিত ৩. অ্যালার্জিজনিত ব্যবহার্য প্রসাধনী থেকে অ্যালার্জি হওয়ার কারণ : নেইল পলিশে থাকে সালফেনোমাইড এবং ফরমালডিহাইড রেজিন, যা ব্যবহারে গলায় এমনকি চোখের পাতায়ও প্রদাহের সৃষ্টি হতে পারে। আবার অনেকেরই অভ্যাস আছে নেইল পলিশ বারবার তুলে নতুন নেইল পলিশ লাগানোর। এ তোলার কাজে যা ব্যবহার করা হয় তাতে থাকে অ্যাসিটোন। উপর্যুপরি অ্যাসিটোন দ্রবণ ব্যবহারে নখের ক্ষতি হতে পারে।চুল কুঁচকানো বা সোজা করা এখন বেশ জনপ্রিয়। ফ্যাশনের জন্য যেসব জিনিস ব্যবহার করা হয় তা থেকে সাধারণত কোনো প্রদাহ বা অ্যালার্জির সৃষ্টি হয় না বটে, কিন্তু এর ফলে চুল ভঙ্গুর হয়ে পড়তে পারে। চুলের জন্য বিভিন্ন স্প্রে আমরা ব্যবহার করে থাকি। এ স্প্রেতে থাকে ল্যানোলিন, যা অ্যালার্জি সৃষ্টি করতে পারে। লিপস্টিকে যে রঞ্জক পদার্থ থাকে তার থেকে কিন্তু অনেকের ঠোঁটে অ্যালার্জির সৃষ্টি হয়ে থাকে। কারণ এতে ডাই এবং টেট্রা ব্রোমোফ্রোরোসিন ব্যবহার করা হয়ে থাকে। কাজেই যারা ঠোঁটের সমস্যায় ভোগেন তারা লক্ষ্য করবেন যে, লিপস্টিক ব্যবহার করার পর তা বাড়ে কি না। রূপসজ্জার জন্য অনেকেই মাশকারা, আইশ্যাডো বা আইলাইনার ব্যবহার করে থাকেন। মনে রাখবেন এর থেকেও অ্যালার্জির সৃষ্টি হতে পারে। সবার ত্বক এক রকম হয় না। অ্যালার্জি আসলে ত্বকের ধরনের উপর নির্ভর করে হতে পারে। কারো কারো ঠোঁটে লিপস্টিক দিলে হয়, আবার কারো লোশন, শ্যাম্পু, সাবান থেকেও অ্যালার্জি দেখা দেয়। খুব বেশি ফেসিয়াল করালেও অ্যালার্জি হতে পারে। কাজল, চুলের রং থেকেও অনেকের অ্যালার্জি হয়। অ্যালার্জির লক্ষণ : – ত্বকে লালচে ভাব দেখা যায়। – ত্বকে নানান রকমের গোটা ওঠে। – ত্বক খসখসে হয়ে যায়। – অনেক সময় ত্বকে কালো কালো ছোপ দাগ পড়ে। – মাথায় হলে চুলের গোড়া ভীষণ চুলকায় ও কপালের চারপাশ ফুলে ওঠে।

10072 views Answered

Related Questions

Next steps