1 Answers
ইসলামের সমালোচনা শুরু হয়েছে এই ধর্মের আবির্ভাবের সময়কাল (সপ্তম শতাব্দী) থেকেই। প্রাথমিকভাবে লিখিত সমালোচনা খ্রিষ্টানদের কাছ থেকে এসেছিলো, নবম শতকের আগে, অনেকেই ইসলামকে একটি উগ্র উৎপথ (যে কোনো ধর্ম বিষয়ে প্রচলিত মতের বিরুদ্ধ বিশ্বাস) বলে মনে করেছিলেন।পরে মুসলিম বিশ্ব নিজেই এর সমালোচনা ভোগ করেছিলো।পশ্চিম সমাজে ইসলাম ধর্মটির সমালোচনা পুনরায় জেগে ওঠে ২০০১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হামলার পরে এবং একবিংশ শতাব্দীর অন্যান্য উগ্র ইসলামী হামলার কারণে (অন্যান্য দেশগুলোতে)।এই ধর্মটির সমালোচনাগুলোর মধ্যে রয়েছে মোহাম্মাদের জীবনের নৈতিকতা, ইসলাম অনুযায়ী শেষ নবী, তার বাইরের এবং ব্যক্তিগত জীবন দুটোই।এছাড়া কুরআন যেটি ইসলাম অনুযায়ী ঐশ্বরিক বাণী এটির প্রকৃততা এবং নৈতিকতাও উঠে আসে সমালোচনায়।আফ্রিকা এবং ভারতের একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে মুসলমানেরা ঐ অঞ্চলের নিজস্ব সংস্কৃতি ধ্বংস করেছে তাদের ধর্ম প্রচার এবং প্রসারের মাধ্যমে। অন্যান্য সমালোচনার বিষয়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইসলাম এবং ইসলামবাদী রাষ্ট্রগুলোর দৃষ্টিতে মানবাধিকার যেমন- নারীদের স্বাধীনতা, প্রেম এবং যৌন-স্বাধীনতা, ধর্ম সমালোচনা বা ত্যাগের অধিকার এবং রাষ্ট্রে বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বীর মানুষদের অধিকার প্রদানে ইসলামের ভূমিকা। সাম্প্রতিক যুগ্মসংস্কৃতি নীতির ধারা শুরু হওয়ায় মুসলমানেরা বিভিন্ন দেশে যেতে পারে বিধায় এই নীতিরও তীব্র সমালোচনা করা হয়।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy