1 Answers

শরীর ভাল রাখতে কিছু টিপস…..  প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠে অন্তত আধা ঘণ্টা হাটুন। বসার সময় অবশ্যই সোজা হয়ে বসুন। চেয়ারে যখনই বসবেন তখনই বাঁকা না হয়ে সোজা হয়ে বসুন। খাবার খাওয়ার সময় ভালো করে চিবিয়ে খাবার খান। এতে করে পাচন ক্রিয়া ঠিক থাকে- সঠিকভাবে খাদ্য হজম হয়। মিষ্টি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুণ। কারণ মিষ্টি জাতীয় খাদ্য শরীরকে মোটা করে। বেশি করে সবুজ শাক-সবজি খান।  চুলের প্রতি বিশেষ নজর দিতে হবে। । সম্ভব হলে সপ্তাহে একদিন হার্বাল শ্যাম্পু ব্যবহার করুণ। প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ মিনিট ধ্যান করুন। এতে মানসিক প্রশান্তি আসবে। মনও ভালো হবে।নিয়মিত ব্যায়াম করুন।  ক্রোধ থেকে নিজেকে দূরে রাখুন। এমনভাবে কথা বলুন যাতে কেও দু:খ না পায়। এ ছাড়াও নিজের ঘরের কাজ নিজে করার চেষ্টা করুণ। কারণ ব্যস্ত থাকাটা শরীর ও মন—দুয়ের জন্যই ভালো। তাই কাজে যতটা সম্ভব ব্যস্ত থাকুন। তাহলে শরীর ও মন দুটোয় ভাল থাকবে।

8562 views Answered

Related Questions

Next steps