1 Answers

হুয়াইশেং মসজিদ চীনের গুয়াংচু শহরে অবস্থিত একটি মসজিদ। নৌকাসমূহের দিকনিদের্শনায় সাশায্য করত বলে এটিকে বাতিঘর মসজিদ-ও ডাকা হয়। ১৩০০ বছরেরও বেশি পুরনো [১] এই মসজিদটি বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলির একটি। এর মিনারটি ৩৬ ফুট উঁচু। পুরাতন পাণ্ডুলিপি অনুসারে নবী মুহাম্মদের চাচা সাদ ইবন আবি ওয়াক্কাস ৬৫০ সালে এক মুসলিম মিশনের অংশ হিসেবে চীনে আসেন এবং তিনিই চীনাদের অনুমতি নিয়ে এই মসজিদটি নির্মাণ করেন। তখন চীনে চলছিল তাং রাজবংশের রাজত্ব। মসজিদটি ১৩৫০ সালে পুনর্নির্মাণ করা হয় এবং ১৬৯৫ সালে এক অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গেলে এটিকে আবার নির্মাণ করা হয়।

7541 views Answered

Next steps