1 Answers

সাইদ ইবনে জায়িদ (আবুল আওয়ার নামেও পরিচিত) ছিলেন খলিফা উমর(রা.) এর ভগ্নিপতি অর্থাৎ উমর(রা.) এর বোন ফাতিমা বিনতে খাত্তাব-এর স্বামী| তিনি ছিলেন প্রাথমিক পর্যায়ের ইসলামগ্রহণকারী সাহাবীদের মাঝে একজন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি ছিলেন হানিফ অর্থাৎ তৎকালীন পৌত্তলিকতা থেকে বিরত থাকা একেশ্বরবাদী যারা ইবরাহিম(আ.) এর ধর্মপদ্ধতি ঐতিহ্যগতভাবে তখনো সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ধরে রেখেছিল এবং তার পূর্বসূরিও হানিফ ছিল। তিনি ৬৭৩ খ্রিষ্টাব্দে প্রথম মুয়াবিয়ার শাসনামলে আশি বছর বয়সে মৃত্যুবরণ করেন।

8803 views Answered

Next steps