1 Answers
প্রাণীদেহে জিন (gene) হলো বংশানুক্ৰমিক বৈশিষ্ট্য সঞ্চার করে এমন ক্রোমোজোম। অর্থাৎ প্রাণীদেহে জিনের কাজ হলো বংশানুক্রমিক বৈশিষ্ট্য সঞ্চার করা। ●জিনঃ জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী ক্ষুদ্রতম একক। ●জিন জীবন্ত প্রাণের বংশগতির আণবিক একক। এটি বৈজ্ঞানিক সম্প্রদায় কর্তৃক ব্যাপকভাবে ব্যবহৃত হয় মূলত ডাইঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) এবং রাইবোনিউক্লিক এসিড (আরএনএ) এর প্রসারিত অর্থে যা পলিপেপটাইড বা একটি আরএনএ শৃঙ্খলকে গঠন করে। জীবন্ত প্রাণী জিনের ওপর নির্ভর করে, কারণ তারা সকল প্রোটিন এবং গঠনমূলক আরএনএ শৃঙ্খলকে স্বতন্ত্রিত করে। জিন প্রজাতির তথ্যধারণ করে এবং প্রাণীর কোষকে নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমেই প্রজাতির গুণ অব্যাহত থাকে। সমস্ত জৈবিক বৈশিষ্ট্যধারণকারী প্রাণীর জিন আছে। ●জিন শব্দটি এসেছে গ্রীক শব্দ জেনেসিস থেকে যার অর্থ জন্ম বা জিনোস থেকে যার অর্থ অঙ্গ। ●বর্তমানে জিনের সংজ্ঞা হল জিনোম পরস্পরার একটি চিহ্নিতকরণযোগ্য অঞ্চল, যা বংশগতির একক ধারণ করে এবং এটি নিয়ন্ত্রক অঞ্চল, প্রতিলিপি অঞ্চল, এবং অন্য কার্মিক ক্রম অঞ্চলের সাথে সম্পর্কযুক্ত। ●বড় জিনগুলো এক ধরণের নিউক্লিয়ার প্রতিলিপি যা ৫০০ কেবি (১ কেবি - ১,০০০ বেস পেয়ার) বা ক্রোমোজোমাল ডিএনএর সমান। বড় জিনগুলোর মধ্যে সবচেয়ে বড় জিনটি ডিস্ট্রোফিন-এর জন্য ব্যবহৃত হয়, যা ২.৩ এমবির চেয়ে বড়। ●প্রাণীদেহে জিনের কাজঃ ১। জীবের দৃশ্য ও অদৃশ্যমান বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। ২। বংশগতির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ৩। প্রাণরাসায়নিক বিক্রিয়ার গতিপ্রকৃতি নির্ধারণ করে। ৪। জীবের আচরণ নিয়ন্ত্রণ করে। ৫। ক্রোমোজমের প্রধান উপাদান হিসেবে কাজ করে। ৬। বিভিন্ন বৈশিষ্ট্য বংশপরম্পরায় সঞ্চালন করে। ৭। বংশগতির রাসায়নিক ভিত্তি হিসেবে কাজ করে। ৮। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর প্রধান নিয়ামক হিসাবে কাজ করে। ●সূত্রঃ উইকিপিডিয়া।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy