2 Answers

তরমুজ খেলে লিভার ভালো থাকে।

6662 views Answered

লেবু রসুন এবং আপেল খেলে লিভার সুস্থ থাকে। লেবুঃ লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান দেহের লিভার পরিষ্কার রাখতে সাহায্য করে এবং ডি লিমনেন উপাদান লিভারে এনজাইম সক্রিয় করে। তা ছাড়া লেবুর ভিটামিন সি লিভারে বেশি করে এনজাইম তৈরি করে, যা হজম শক্তির জন্য উপযোগী। লেবুর মিনারেল লিভারের নানান পুষ্টি উপাদানগুলো শোষণ করার শক্তি বৃদ্ধি করে। বাসায় লেবুপানি পান করুন এবং যেকোন সময় পানের জন্য লেবুপানি বানিয়ে রাখুন। প্রতিদিন লেবুপানি পান করুন, চাইলে মধুও মিশিয়ে নিতে পারেন। রসুনঃ লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হলো রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আরও দুটি উপাদান যার নাম, এলিসিন এবং সেলেনিয়াম, যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে। আপেলঃ  প্রতিদিন ১টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে। আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কলেস্টেরল দূর করে এবং সঙ্গে সঙ্গে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান- ম্যালিক অ্যাসিড, যা প্রাকৃতিক ভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যে কোনো ধরনের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন ১টি করে আপেল খান।

6662 views Answered

Related Questions

Next steps