1 Answers

যে ব্যক্তি সুরা দুখান শুক্রবার সন্ধ্যায় (অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে) পড়বে তার জন্য সকাল পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকবে।  আর যে শুক্রবার সকালে এই সুরাটি পাঠ করবে তার জন্য সন্ধ্যা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকবে। সুরা দুখান হচ্ছে পবিত্র কুরআনের ৪৪ নম্বর সুরা। এই সুরার আয়াত সংখ্যা হচ্ছে ৫৯ টি। হাদিসে এই সুরার আরো ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে।  এছাড়াও অন্য একটি হাদিসে এসেছে, হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে তিন বার আউজু বিল্লাহিস সামিঈল আলিমি মিনাশশাইত্বানির রাঝিমসহ ‘সুরা হাশরের’ শেষ তিন আয়াত পাঠ করবে, তার জন্য আল্লাহ তাআলা ৭০ হাজার রহমতের ফেরেশতা নিয়োগ করবেন। আর ফেরেশতাগণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার ওপর আল্লাহর রহমত প্রেরণ করতে থাকবে।

8142 views Answered

Next steps