1 Answers

এই প্রশ্নের উত্তর মানুষের জিনে লুকিয়ে আছে বলে বিজ্ঞানীদের বিশ্বাস। মানব কোষের আণুবীক্ষণিক অংশের নাম জিন, এর ভেতর থাকে ডিএনএ (ডি-অক্সিরাইবোনিউক্লিইক অ্যাসিড)। এই ডিএনএ নির্ধারণ করে দেয় কে কেমন হবে। জিনের বৈশিষ্ট্য আমরা মা-বাবার কাছে থেকে পাই, অর্থাৎ এটা বংশানুক্রমিক একটা প্রক্রিয়া। তবে বিজ্ঞানীরা এ ব্যাপারে একেবারে শতভাগ নিশ্চিত নন। তাঁদের মতে, আমাদের চোখের রং, চুলের ধরন, উচ্চতা—এ রকম অনেক বৈশিষ্ট্য জিনের মাধ্যমে ঠিক হয়। বাঁ-হাতি হওয়ার ব্যাপারটাও একই প্রক্রিয়ায় হওয়া খুব একটা অস্বাভাবিক নয়। তবে ওই যে বললাম, বিজ্ঞানীরা এখনো নিশ্চিত হতে পারেননি। যেহেতু অল্পসংখ্যক মানুষ বাঁ-হাতি হয়ে জন্মায়, তাই একদল বিজ্ঞানীর ধারণা, বাঁ-হাতি হওয়ার পেছনে জিনে পরিবর্তন (মিউটেশন) অথবা ডিএনএতে পরিবর্তনের হাত থাকতে পারে। আরেক দল বিজ্ঞানীর মতে, হরমোন গুরুত্বপূর্ণ অবদান রাখে। মাতৃগর্ভে থাকাকালীন অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের মস্তিষ্কে হরমোন এমন হয়তো কিছু পরিবর্তন করে দেয়, যা আমাদের ভাবতে বাধ্য করে আমরা বাঁ-হাতি। প্রশিক্ষণের মাধ্যমে ডানহাতেও সক্ষমতা আনা সম্ভব বলে মত দিয়েছেন অনেকে।

4184 views

Related Questions