1 Answers

সূরা আন নাহল (النّحل), আয়াত: ১৯ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُسِرُّونَ وَمَا تُعْلِنُونَ উচ্চারণঃ ওয়াল্লা-হু ইয়া‘লামুমা-তুছিররূনা ওয়ামা-তু‘লিনূন। অর্থঃ আল্লাহ জানেন যা তোমরা গোপন কর এবং যা তোমরা প্রকাশ কর। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২০ وَٱلَّذِينَ يَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ لَا يَخْلُقُونَ شَيْـًٔا وَهُمْ يُخْلَقُونَ উচ্চারণঃ ওয়াল্লাযীনা ইয়াদ‘ঊনা মিন দূনিল্লা-হি লা-ইয়াখলুকূ না শাইআওঁ ওয়া হুম ইউখলাকূন। অর্থঃ এবং যারা আল্লাহকে ছেড়ে অন্যদের ডাকে, ওরা তো কোন বস্তুই সৃষ্টি করে না; বরং ওরা নিজেরাই সৃজিত। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২১ أَمْوَٰتٌ غَيْرُ أَحْيَآءٍ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ উচ্চারণঃ আমওয়া-তুন গাইরু আহইয়াইওঁ ওয়ামা-ইয়াশ‘উরূনা আইইয়া-না ইউব‘আছূন। অর্থঃ তারা মৃত-প্রাণহীন এবং কবে পুনরুত্থিত হবে, জানে না। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২২ إِلَٰهُكُمْ إِلَٰهٌ وَٰحِدٌ فَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْءَاخِرَةِ قُلُوبُهُم مُّنكِرَةٌ وَهُم مُّسْتَكْبِرُونَ উচ্চারণঃ ইলা-হুকুম ইলা-হুওঁ ওয়াহিদুন ফাল্লাযীনা লা-ইউ’মিনূনা বিলআ-খিরাতি কুলূবুহুম মুনকিরাতুওঁ ওয়াহুম মুছতাকবিরূন। অর্থঃ আমাদের ইলাহ একক ইলাহ। অনন্তর যারা পরজীবনে বিশ্বাস করে না, তাদের অন্তর সত্যবিমুখ এবং তারা অহংকার প্রদর্শন করেছে। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২৩ لَا جَرَمَ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا يُسِرُّونَ وَمَا يُعْلِنُونَ إِنَّهُۥ لَا يُحِبُّ ٱلْمُسْتَكْبِرِينَ উচ্চারণঃ লা-জারামা আন্নাল্লা-হা ইয়া‘লামুমা-ইউছিররূনা ওয়ামা-ইউ‘লিনূন ইন্নাহু লাইউহিব্বুল মুছতাকবিরীন। অর্থঃ নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য যাবতীয় বিষয়ে অবগত। নিশ্চিতই তিনি অহংকারীদের পছন্দ করেন না। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২৪ وَإِذَا قِيلَ لَهُم مَّاذَآ أَنزَلَ رَبُّكُمْ قَالُوٓا۟ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ উচ্চারণঃ ওয়া ইযা- কীলা লাহুম মা-যাআনঝালা রাব্বুকুম কা-লূআছা-তীরুল আওওয়ালীন। অর্থঃ যখন তাদেরকে বলা হয়ঃ তোমাদের পালনকর্তা কি নাযিল করেছেন? তারা বলেঃ পূর্ববর্তীদের কিসসা-কাহিনী। সূরা আন নাহল (النّحل), আয়াত: ২৫ لِيَحْمِلُوٓا۟ أَوْزَارَهُمْ كَامِلَةً يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَمِنْ أَوْزَارِ ٱلَّذِينَ يُضِلُّونَهُم بِغَيْرِ عِلْمٍ أَلَا سَآءَ مَا يَزِرُونَ উচ্চারণঃ লিইয়াহমিলূআওঝা-রাহুম কা-মিলাতাইঁ ইয়াওমাল কিয়া-মাতি ওয়া মিন আওঝারিল্লাযীনা ইউদিললূনাহুম বিগাইরি ‘ইলমিন আলা-ছাআ মা ইয়াঝিরূন। অর্থঃ ফলে কেয়ামতের দিন ওরা পূর্ণমাত্রায় বহন করবে ওদের পাপভার এবং পাপভার তাদেরও যাদেরকে তারা তাদের অজ্ঞতাহেতু বিপথগামী করে শুনে নাও, খুবই নিকৃষ্ট বোঝা যা তারা বহন করে। তাই বহুঈশ্বরবাদে বিশ্বাস করা উচিৎ না। অনেকে বলেন তারা বহুদেবোপাসক একেশ্বরবাদী। বাস্তবে বহু দেব উপাসনা করা বহুঈশ্বরবাদেরই নামান্তর।

4048 views Answered

Related Questions

Next steps