1 Answers
রেওয়ামিলে পাওনাদার ও প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ছাড়া সকল সঞ্চিতি ক্রেডিট। তার মানে পাওনাদার বা প্রদেয় বিলের বাট্টা সঞ্চিতি ডেবিট। এখন প্রশ্ন হলো কেন?পাওনাদার বা প্রদেয় হিসাব বা প্রদেয় বিল বলতে সেই হিসাব বা ব্যাক্তিকে বুঝায় যাকে ভবিষ্যতে পরিশোধ করতে হবে।বাট্টা মানে হলো ছাড়। পরিশোধের সময় যদি কিছু টাকা কম দিয়ে পাওনাদার কে ম্যানেজ করতে পারি মানে পাওনাদার আমাকে কিছু টাকা ছাড় দেয় বা মাফ দেয় সেটাই হলো পাওনাদারের বাট্টা। পাওনাদার থেকে বাট্টা পাওয়া গেলে তা আয় বলে ধরা হয়।সঞ্চিতি মানে হলো জমিয়ে রাখা। ধরি,আমার পাওনাদার আছে ১০০০০ টাকা। আমি ধরে নিচ্ছি বা মনে করছি যে, যখন পাওনাদারকে এই টাকাটা পরিশোধ করব। তখন পাওনাদার আমাকে ৩০০ টাকা ছাড় দিবে।এই যে ভবিষ্যতে ছাড় দিবে, মানে ভবিষ্যতে দিবে এখনও দেয়নি জাস্ট আমি ধরে নিচ্ছি দিবে তাই এর জন্যে যে সঞ্চিতি ধার্য্য করলাম তাই পাওনাদারের বাট্টা সঞ্চিতি।পাওনাদা রের বাট্টা সঞ্চিতি যখন ধার্য্য করা হয় তখন জাবেদা হয়-পাওনাদার বা প্রদেয় হিসাব--ডে. টু পাওনাদারের বাট্টা সঞ্চিতি হিসাব--ক্রে.কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদার কে হৃাস করে দেয়।এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটা হলো পাওনাদার রেওয়ামিলের ক্রে. পাশে বসে আর পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারকে হৃাস করে দেয় তার মানে পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারের বিপরীত। তাই পাওনাদার ক্রেডিট পাশে বসার কারণে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বসবে রেওয়ামিলের ডে. পাশে।বিষয়টার আরও কঠিন ভাবেও ব্যাখ্যা করা যায় আমি সহজ করে করার চেষ্টা করলাম। এডভান্সড লার্নারদের জন্যে পাওনাদারের বাট্টা সঞ্চিতির সমাপনী দাখিলা নিম্নে দিলাম-পাওনাদারের বাট্টা সঞ্চিতি ---ডে.আয় বিবরণী---ক্রে. (নোট: রক্ষণশীলতার নীতি অনুযায়ী- ব্যায় হওয়ার সম্ভাবনা দেখা দিলেই তা ব্যায় হিসাবে লিপিবদ্ধ হবে কিন্তু আয় হওয়ার সম্ভাবনা থাকলেই তা আয় হিসাবে লিপিবদ্ধ করা যাবে না।)ধন্যবাদ!
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy