1 Answers

১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়। ১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে। ১৫৯৪ - চতুর্থ হেনরি ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন। ১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়। ১৮০৩ - ভারতের বোম্বেতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে। ১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঝাঁসি দখল করে। ১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়। ১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়। ১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠিত হয়। ১৯৩৩ - কমিউনিস্ট ষড়যন্ত্রের অজুহাতে জার্মান নাৎসিরা রাইখস্টাগে অগ্নিসংযোগ করে। ১৯৩৯ - ব্রিটেন ও ফ্রান্স স্পেনের জেনারেল ফ্রাংকোর গণবিরোধী সরকারকে স্বীকৃতি দেয়। ১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে। ১৯৬৭ - মহাশূন্যে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়। ১৯৭৪ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় নাইজেরিয়া। ১৯৯১ - বাংলাদেশে পঞ্চম সাধারণ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু। ২০০২ - ভারতের গুজরাটে হিন্দু কট্টরপন্থীদের বহনকারী ট্রেনে উগ্রবাদীরা অগ্নিসংযোগ করে। এতে দগ্ধ হয়ে ১৫টি শিশুসহ ৭০ জনের মত নিহত হয়। ২০০৪ - ২৭ ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জেএমবি নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাবির অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।

4871 views