1 Answers

এ উপমহাদেশে ইলমে হাদিসের চর্চা , প্রচার-প্রসারের ইতিহাসে যুগ বিভাজন নিরিক্ষায় চতুর্থ যুগের বর্ণনা লিখতে গিয়ে মুফতি আমিমুল ইহসান বলেন , - এই যুগের সবচে বেশি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দুজন । এক. শায়খ আহমদ সেরহিন্দী মুজাদ্দিদে আলফেসানী । দুই. শায়খ আবদুল হক দেহলভী । শায়খ আবদুল হক ফেহলভী সম্পর্কে মুজাদ্দিদে আলফেসানী তার মাক্তুবাতে লিখেন যে ,  হাদিসের বীজ বপন করেন শায়খ আবদুল হক দেহলভী ।[১] তিনি দিল্লিতে দরসে হাদিস পেশ করতেন। সাধারণ লোকদের সুবিধার্থে ফার্সি ভাষায় মিশকাত-এর ব্যখ্যাগ্রন্থ লিখেন । গ্রন্থটির নাম আশশায়াতুল লুমুয়াত । মিশকাত-এর আরেকটি ব্যখাগ্রন্থ আরবি ভাষায় লিখেন যার নাম হল আল লুমুয়াত শরহে শাফারুস সায়াদাত ।[২] এছাড়া তিনি দ্বীনি খেদমতের লক্ষ্যে অসংখ্য গ্রন্থ রচনা করেন ।

8055 views