1 Answers
বিবি পাক দামান হযরত রোকেয়া বিনতে আলীর পবিত্র সমাধিস্থল যা পাকিস্তানের লাহোর পাঞ্জাবে অবস্থিত। ঐতিহাসিকদের মতে এখানে মুহাম্মাদ(দঃ) এর পরিবারেরর (আহলে বায়াত) ছয়জন মহিলার সমাধি রয়েছে। রোকেয়া বিনতে আলী মুহাম্মাদ(সঃ) এর চাচাত ভাই এবং জামাতা আলী ইবনে আাবি তালিব এর কন্যা ছিলেন। রোকেয়া বিনতে আলী হযরত আল-আব্বাসস ইবনে আলীর আপন বোন এবং হযরত মুসলিম ইবনে আকীলের স্ত্রী ছিলেন।[২] মুসলিম ইবনে আকীল ইসলামের বার ইমামের তৃতীয় ইমাম হযরত হোসাইন ইবনে আলীর গুপ্তচর ছিলেন যাকে তিনি কুফায় নিযুকৃত করেছিলেন। বিবি পাক দামান, যার অর্থ “ পবিত্র মহিলা”, হল ছয়জন মহিলা যাদের এই সমাধিতে সমাধিত করা হয়েছে বলে বিশ্বাসস করা হয় তাদের সম্মিলিত নাম, যদিও এটি জনমুখে রোকেয়া বিনতে আলীর সমাধি বলে অধিক প্রচারিত হয়েছে (ভুলক্রমে)। ইসলাম ধর্ম প্রচার করার জন্য যে সকল মহিলা দক্ষিণ এশিয়ায় এসেছিলেন এই ছয়জন মহিলা তাদের অন্যতম ছিলেন। তারা পাকিস্তানের লাহোরের নিকটস্থ শহরতলীতে ইসলাম ধর্ম প্রচার প্রসার সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন। কথিত আছে যে দাতা গঞ্জ বখশ, দক্ষিণ এশিয়ার বিশিষ্ট সুফি সাধক হিসেবে বিবেচিত, নিজেই বিবি পাক দামান মাজারের অনুরাগী ছিলেন। এবং এই মহিমান্বিত মাজার শরীফ থেকে প্রচুর আধ্যাত্বিক জ্ঞান অর্জন করেছেন। কতিপয় ঐতিহাসিক রোকেয়াকে ছৈয়দ আহমেদ তখতার (দ্বাদশ শতাব্দী) কন্যা বলে মনে করেন। বিবি পাক দামান মাজারটি গর্হি শাহু এবং রেলওয়ে স্টেশনের মাঝে অবস্থিত। ইমপ্রেস ররোড থেকে খুব সহজেই বিবি পাক দামান মাজারে যাওয়া যায় এবং সেখান থেকে পুলিশ লাইনের বিপরীতে ছোট রাস্তা ধরে রাাস্তার বাম পাশের প্রথম মোড়েই মাজারটি অবস্থিতত। বর্তমানে পাকিস্তান সরকার বিবি পাক দামান মাজারটির সম্প্রসারণের বিষয়টি অনুমোদন দিয়েছে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy