আগের হুজুরগণ বলত মুসলমান শুধু নয়, হিন্দুরাও জান্নাতে যাবে, কিন্তু বর্তমানে এমন হুজুর নেই কেন?
1 Answers
খুব ভালো প্রশ্ন। আপনি আমি উদারতা দেখিয়ে পৃথিবীর সব মানুষকে জান্নাতে নেয়া যেত তখন, যদি জান্নাতের মালিক আমি বা আপনি হতেন। আপনার ঘরে আপনি কাকে দাওয়াত দিবেন আর কাকে দিবেন না এই কথা বলার কে আছে? আপনার পুর্ন স্বাধীনতা আছে সেই ব্যাপারে। কিন্তু অনেকের জন্য দুর্ভাগ্যজনক হলেও সত্য জান্নাতের মালিক, আমি, আপনি বা ঐ হুজুর না যার কথা আপনি বললেন। যিনি মালিক তিনি হলেন আল্লাহ তায়ালা, উনি নবীদের মাধ্যমে সৃষ্টির শুরু থেকে ঘোষণা দিয়ে আসছেন কারা জান্নাতে যাবে।এই ব্যাপারে পবিত্র কুরআন শরিফের কয়েকটি আয়াত উল্লেখ করলাম। যারা তাওবা করে, তাদের জন্য জান্নাতঃ আল্লাহ তায়ালা ইরশাদ করেন, যদি তারা কখনো কোনো অশ্লীল কাজ করে কিংবা নিজের ওপর জুলুম করে, তখন তারা আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজের কৃত কর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনেশুনে তার পুনরাবৃত্তি করে না। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৫) যারা আল্লাহ ও তাঁর রাসুলের সীমারেখা মেনে চলে, তাদের জন্য রয়েছে জান্নাতঃ আল্লাহ তায়ালা ইরশাদ করেন, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহর ও তাঁর রাসুলের আদেশমতো চলে, তিনি তাকে জান্নাতসমূহে প্রবেশ করাবেন, যেগুলোর তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। এটা বিরাট সাফল্য...। (সুরা : নিসা, আয়াত : ১৩-১৪)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy