1 Answers

প্লেটোর রাষ্ট্রে শিক্ষা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, শিক্ষা হচ্ছে নাগরিকদের স্বাভাবিক গুণ-নির্ধারণের উপায় এবং রাষ্ট্রের প্রয়োজনে প্রত্যেক নাগরিকের চরিত্রবিকাশের প্রধান মাধ্যম। তাই পরিকল্পিত এই রাষ্ট্রে শিক্ষার পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ রাষ্ট্র ব্যতীত অপর কারও এখতিয়ারে ন্যস্ত থাকতে পারে না। প্লেটোর শিক্ষাব্যবস্থা পরিপূর্ণরূপে রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা স্পার্টার জন্য অভিনব কোনো ব্যাপার না হলেও এথেন্সের প্রচলিত শাসনব্যবস্থায় রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা অপরিচিত এবং অভিনব ছিল বলে ইতিহাসকারগণ মনে করেন। ইতিহাসের শিক্ষা থেকে শিক্ষা গ্রহণ জাতির কাছে একটি উল্লেখযোগ্য দিক।

9055 views Answered

Next steps