1 Answers
রবীন্দ্রনাথের ছোটগল্পের বিষয়- বৈচিত্র্য অসাধারণ প্রেম ও প্রকৃতি তার গল্পের মূল উপাদান। বাংলার নির্জন প্রান্ত, নদ-নদী, উমুক্ত আকাশ, বালুচর, অবারিত মাঠ, ছায়া সুনিবিড় গ্রামে সহজ অনাড়ম্বর পল্লবী জীবন, অভাবক্লীষ্ট অথচ শান্ত সহিষ্ণু গ্রাম-বাসী ইত্যাদি সহজ-সরল উপস্থাপনা তার ছোট গল্পগুলোকে করে তুলেছে অনবদ্য । তিনি গল্প সরাসরি আরম্ভ করেন এবং মূহুর্তের মধ্যেই পাঠকের মনকে বর্ণনা স্রোতে মুগ্ধ করেন- ঠিক অভিনব উপস্থাপকের মুখে বলা গল্পের আদলে গল্পের কাহিনী এগিয়ে যায় আঁকাবাকা ছোট নদীর স্রোতের সহজ-স্বাচ্ছন্দ গতিতে। গল্পের বর্ণনায় মগ্ন পাঠক হয়ে যায় মুগ্ধ । এসকল কারণে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোটগল্পের জনক বলা হয়।
8124 views
Answered