1 Answers

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “নিশ্চয়ই আমি যালিমদের জন্য জাহান্নাম প্রস্তুত করেছি। জাহান্নামের তাবু তাদেরকে বেষ্টন করে নিবে। যদি তারা সাহায্য চায় তাহলে তাদেরকে সাহায্য করা হবে পুঁজ জাতীয় পানি দ্বারা যা তাদের চেহারাকে দগ্ধ করবে। কতইনা নিকৃষ্ট পানীয় এবং তইনা নিকৃষ্ট আবাসস্থল।” (পবিত্র সূরা কাহাফ শরীফ, পবিত্র আয়াত শরীফ ২৯) অন্যত্র আরো ইরশাদ মুবারক করেন, “যালিমদের উপর মহান আল্লাহ পাক উনার লা’নত।” পবিত্র সূরা আরাফ, পবিত্র আয়াত শরীফ ৪৪) উপরোক্ত পবিত্র আয়াত শরীফদ্বয় উনাদের মধ্যেও যালিমদের কঠিন শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। এছাড়াও পবিত্র কুরআন শরীফ উনার মধ্যেও অসংখ্য পবিত্র আয়াত শরীফ উনার মধ্যেও যালিমদের শাস্তির কথা মহান আল্লাহ পাক তিনি জানিয়ে দিয়েছেন। আর প্রত্যেক মুসলমান পুরুষ-মহিলা উনাদের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে, যালিমদের সম্পর্কে জানা। তাই পবিত্র কুরআন শরীফ উনার দৃষ্টিতে যালিমদের পরিচয় তুলে ধরা হলো- ১। কাফিরাই যালিম। অর্থাৎ যারা পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ অস্বীকারকারী তারাই যালিম। ২। যারা যালিম তারা একে অপরকে ধোঁকা দেয়। ৩। যালিমরা সীমালঙ্ঘনকারী। ৪। মহান আল্লাহ পাক তিনি যা নাযিল করেছেন (পবিত্র কুরআন শরীফ) সে অনুযায়ী যারা চলে না তারা যালিম। ৫। যারা মহান আল্লাহ পাক উনার সম্পর্কে মিথ্যা বলে তারা যালিম। ৬। যে তওবা করে না সেই যালিম। ৭। যারা অজ্ঞতাবশত বা মূর্খতাবশত নফসের অনুসরণ করে তারাই যালিম। ৮। যারা পবিত্র ঈমান উনার পরিবর্তে কুফরীর অনুসরণ করে তারাই যালিম।

9965 views Answered

Related Questions

Next steps