1 Answers

আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমরা একদা রাসূল (ﷺ) এর সাথে ছিলাম। এমন সময় একটি বিকট শব্দ শোনা গেল। রাসূল (ﷺ) বললেন, তোমরা কি জান এটা কিসের শব্দ? আমরা বললাম, আল্লাহ্‌ ও তাঁর রাসূলই এ ব্যাপারে ভাল জানেন। তিনি বললেন, এটি একটি পাথর, যা আজ থেকে সত্তর বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, আর তা তার তলদেশে যেতে ছিল এবং এত দিনে সেখানে গিয়ে পৌঁছেছে। (সহীহ মুসলিম)[৯] আবু হুরায়রা রাযিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি রাসূল (ﷺ) কে বলতে শুনেছেন, তিনি বলেন, বান্দা মুখ দিয়ে এমন কথা বলে ফেলে, যার ফলে সে জাহান্নামে আকাশ ও যমিনের দূরত্বের চেয়েও গভীরে চলে যায়।(সহীহ মুসলিম-কিতাবুয যুহদ)[১০]

9909 views Answered

Related Questions

Next steps