1 Answers
ট্রান্সফরমারের একদিক খােলা রেখে (সাধারণত হাই সাইড) অন্যদিকে রেটেড ভােল্টেজ সাপ্লাই দেয়া হয়। এ সাপ্লাই এর ফলে সার্কিটে সংযুক্ত ভোল্টমিটার রেটেড ভােল্টেজ, অ্যামিটারে নাে-লােড কারেন্ট (Io) এবং ওয়াটমিটারে পাওয়ার লস ধরা পড়ে। এ নাে-লােড কারেন্টের পরিমাণ ফুল লােড কারেন্টের 3% হতে 5% হয়ে থাকে। অর্থাৎ কম রেঞ্জের ইনস্ট্রমেন্ট ব্যবহার করে কোর লস বের করার জন্য ওপেন সার্কিট টেস্ট করার সময় হাই সাইড খােলা রাখা হয়।
8944 views
Answered