1 Answers

জার্মান ডেমোক্র্যাটিক রিপাবলিক ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে জার্মানির সোভিয়েত ইউনিয়ন-অধিকৃত এলাকা নিয়ে গঠিত একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত রাষ্ট্র হিসাবে এর অস্তিত্ব ছিলো। ১৯৯০ সালে এটি পশ্চিম জার্মানির সাথে একীভূত হয়ে বর্তমানের জার্মানি রাষ্ট্র গঠন করে। দুই জার্মানির জনগন নিজেরাই বিভক্ত করে রাখা বার্লিন দেয়াল বা প্রাচীর ভেঙে ফেলে। সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি ও পুঁজিবাদি পশ্চিম জার্মানি আবার একীভূত হয়। অর্থাৎ জার্মানি ফের ঐক্যবদ্ধ হয়, পূর্ব-পশ্চিম বলতে আর কিছু থাকল না। বার্লিন প্রাচীর ভেঙে ফেলার মধ্য দিয়ে ইউরোপের বুকে জার্মানগন একত্রিত হন। পূর্ব জার্মানির রাজধানী ছিলো বার্লিন শহরের পূর্বাংশ।

8793 views Answered

Next steps